মাটির শরীর

শেকড়ে-কবিতাবাড়ি, চুরমার নতুন বাগান

পিতার নজরে আঁকা, টিনের ছাউনি মাটি-ঘর

প্রাচীন সুরভি ঘ্রাণ, দূষিত বাতাসে মিশে গেছে

স্বর্গের কপাটে আলো, অমানিশা কলহ প্রহার।

 

খতিয়ানে দুই করা প্রজন্মে ঠিকানা ছায়াঘেরা

বিশ্বাসে ইমামে পিছে, বন্দোবস্তি নিজের পাঁজর

সীমানা বিরোধ রক্তে, মুখোমুখি কথার কল্লোল

মূলদাগে নামজারি! খাসজমি মাটির শরীর।

 

এতিম অনুজ নাভি, ভবঘুরে কাকের বাসায়

রাতের সকাল কাটে, ঘুমঘোরে উন্মাদ বিকেল

অস্তপাড়ে বড়বৃক্ষে ছায়াতলে শব্দের ধনুক

আমার পাঁচ আঙুল নড়েচড়ে আঘাতে ব্যাকুল।

 

আদর জড়ানো মুখ, ঝরেপড়া সুন্দর প্রভাত

ব্যর্থতা কপালে লিখে, আশীর্বাদ আগামী-শপথ।