বদলগাছীর ডাঙ্গীর মাঠে আধা কিলোমিটার একটি ড্রেনের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার বিঘা ফসলি জমি অনাবাদি পড়ে থাকে। কৃষক পলাশ হোসেন বলেন, আগে ঐ জমিতে বোরো, আমন ও পাটের আবাদ হতো। বর্তমানে জলাবদ্ধতায় শুধু বোরো ফসল করা হয়। সদর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম বলেন, জরুরি ভিত্তিতে নিষ্কাশনের ব্যবস্থা করলে হাজার হাজার বিঘা জমিতে ফসল করা সম্ভব। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আলপনা ইয়াসমিন বলেন, ডাঙ্গীর মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, এলাকাবাসীর সহযোগিতায় প্রকল্পের মাধ্যমে হলেও জলাবদ্ধতা দূরীকরণের পদক্ষেপ নেওয়া হবে।