আদমদীঘিতে জমে উঠেছে পশুর হাট

ঈদুল আজহাকে সামনে রেখে আদমদীঘি উপজেলা সদর হাটসহ পাঁচটি হাটে কোরবানির পশু বেচাকেনা জমে উঠেছে। কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ক্রেতাদের চাহিদার তুলনায় অনেক বেশি পশু আমদানি হচ্ছে হাটগুলোতে। আদমদীঘি হাটের ইজারার মালিক জয়নাল আবেদীন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাটগুলো পরিচালনা করা হচ্ছে। হাটে আসা ক্রেতা ফেরদৌস জানান, করোনার কারণে প্রথম দিকে সমস্যা হলেও এখন বেশ জমে উঠেছে। বিক্রেতা আবদুল কুদ্দুস বলেন, মঙ্গলবার থেকে হাটে পশু বেচাকেনা শুরু হয়েছে। বেশ জমে উঠেছে।