বকশীগঞ্জে স্বপ্না বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্বপ্না বেগম বিনোদেরচর গ্রামের মিজান আলীর স্ত্রী। এই ঘটনায় সত্-শাশুড়ি মলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। ঘটনার পরেই স্বপ্নার স্বামী মিজান আলী (২৮) ও আপন শাশুড়ি মরজিনা বেগম (৪৮) পালিয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।