সুজানগরে বৃহস্পতিবার পানিতে ডুবে জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বস্তাল গ্রামের খবির উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানান, শিশু জাহিদ হাসান বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।