করোনা আক্রান্ত পান্ত

গত মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে ছুটিতে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডে নিজেদের মতো করে ২০ দিনের ছুটি কাটিয়েছেন সবাই। ছুটি কাটানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উইকেটকিপার-ব্যাটসমান রিসাভ পান্ত। তাই ডারহামের ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি। পান্ত ছাড়া দলের বাকি ২২ সদস্যকে নিয়ে গতকালই ক্যাম্প শুরুর করার কথা ভারতের।শুরুতে আক্রান্ত ক্রিকেটারের নাম গোপন করার চেষ্টা করেছিল ভারতীয় বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। যদিও পরে সংবাদমাধ্যমে পান্তের নাম উঠে আসে। ইংল্যান্ডে পরিচিত একজনের বাসায় আইসোলেশনে আছেন পান্ত। শনিবার তার আইসোলেশন শেষ হওয়ার কথা। করোনার ডেলটা ধরনে আক্রান্ত তিনি। তবে বড় কোনো উপসর্গ নেই তার। বোর্ডের নির্দেশনা থাকার পরও ইউরোতে ইংল্যান্ড-জার্মানি ম্যাচ দেখতে গিয়েছিলেন পান্ত।  ধারণা করা হচ্ছে, তারপরই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ডারহামে সিরিজের প্রস্তুতি নেবে বিরাট কোহলির দল। আগামী সপ্তাহে কাউন্টির নির্বাচিত একাদশের বিরুদ্ধে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।