সোনারগাঁওয়ে ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল স্কুল অ্যান্ড কলেজ মাঠে চাল বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ সময় ৬৫৯টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের নেতা আবু হানিফ, মাসুম বিল্লাহ, আল-আমিনসহ পিরোজপুর ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যরা।