বাল্যবিবাহের কুফল সম্পর্কিত অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

তরুণ-তরুণীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে এই প্রামাণ্য অনুষ্ঠান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতায় এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা মহিলাবিষয়ক অফিসার শাহানাজ আক্তার, শিক্ষক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার এবং অভিভাবক ও শিক্ষার্থীরা।