কালিয়াকৈরে পুলিশের ত্রাণ পেলেন পরিবহনশ্রমিকরা

কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মহীন অসহায় শ্রমিকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল কালিয়াকৈর থানার আয়োজনে স্থানীয় বাস টার্মিনাল চত্বরে পরিবহন শ্রমিকদের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলার এডিশনাল এসপি গোলাম রাব্বানী, ওসি (তদন্ত) মো. আবুল বাশার, ওসি (অপারেশন) পারভেজ আহমেদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আকবর আলী, চাঁপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীম আল রাজী রাজীব প্রমুখ।