ব্রিজটি দ্রুত সংস্কার করুন

মাদারীপুর জেলার কালকিনি থানায় অবস্থিত সাহেব রামপুর এবং কয়ারিয়া ইউনিয়নের একমাত্র সংযোগ ব্রিজটির বেহাল দশা। ব্রিজটির মাঝের অংশের অনেকটা জায়গা ধসে গিয়েছে। ব্রিজের ঐ অংশটুকুতে শুধুমাত্র রড রয়েছে। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে সহস্রাধিক যানবাহন চলাচল করে। কয়ারিয়া ইউনিয়ন থেকে কালকিনি যাওয়ারও একমাত্র সড়ক এটি। প্রতিদিন ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগন। বারবার আশ্বাস দেয়া হলেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই এই দুই ইউনিয়নের মানুষের ভোগান্তির লাঘবের জন্য সংশ্লিষ্টদের সুনজর কামনা করছি।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম, মাদারীপুর