১৬ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৫ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :২ ও ৭। শুভবার :সোমবার। শুভ রত্ন : মুক্তা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। পরিমিত আহার করুন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের কারো কারো পদোন্নতি হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য ক্ষেত্রে ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।