গাজীপুরের পূবাইলের করমতলা এলাকার ক্রিসেন্ট কেমিকেল ইন্ডাট্রিজের ইউটিলিটি শেডে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীদের প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান জানান, 'গ্যাসের চাপ বাড়ানোর জন্য কারখানার ইউটিলিটি শেডে বাহির থেকে সিলিন্ডারে করে গ্যাস এনে ব্যবহার করা হতো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তা থেকে আগুন লাগে যায়'।
আরও পড়ুন: প্রথমবারের মতো সংসদ অধিবেশনে সাংসদ মাশরাফি
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী স্টেশনের দুইটি, জয়দেবপুর স্টেশনের দুইটি ও ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সেমিপাকা ইউটিলিটি শেড, জেনারেটর ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ইত্তেফাক/জেডএইচডি