রংপুর বিভাগে আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ৪ জেলায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
এ সময় রংপুরে ২ জন, নীলফামারীতে ১ জন, পঞ্চগড়ে ১ জন এবং দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৯৬ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৮৬ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৫ হাজার ৭৪৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৭১৬ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ২৫ হাজার ৯৫০ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুরে ২৬৪ জন, রংপুরে ১১৬, ঠাকুরগাঁয় ৮৬, পঞ্চগড়ে ৬৩, কুড়িগ্রামে ৬৫, গাইবান্ধায় ৫১, নীলফামারীতে ৮০ এবং লালমনিরহাট জেলায় ২০ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বুড়িমাড়ি স্থলবন্দর দিয়ে ৮ জন এবং হিলি স্থল বন্দর দিয়ে ২ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে ৪৮ হাজার ৭৯৩ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, আজ পর্যন্ত দিনাজপুর জেলায় ১০ হাজার ৯৩৪ জন আক্রান্ত ও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭ হাজার ৭৩৭ জন আক্রান্ত ও ১৪৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৩০ জন আক্রান্ত ও ১৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৯৩২ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ৭২৯ জন আক্রান্ত ও ৫১ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৫৭৯ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৯৩১ জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৮৬৭ জন আক্রান্ত এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এএএম