জুবায়ের মাহমুদ, শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল
স্কুল এন্ড কলেজ
পদার্থের গঠন
২১। কে পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন?
উত্তর:জন ডাল্টন নামের ইংরেজ বিজ্ঞানী।
২২। জন ডাল্টন এর মতবাদ কী নামে পরিচিত?
উত্তর:ডাল্টনের পরমাণুবাদ।
২৩। মৌলিক পদার্থসমূহ কী দিয়ে গঠিত?
উত্তর:পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে।
২৪। পরমাণু একে অন্যের সাথে যুক্ত হয়ে কী গঠন করে?
উত্তর:অণু।
২৫। অণুরা কী অবস্থায় থাকে?
উত্তর:মুক্ত।
২৬। অক্সিজেনের একটি অণুকে ভাঙ্গলে কী পাওয়া যাবে?
উত্তর:অক্সিজেনের দুটি পরমাণু।
২৭। একটি পানির অণুকে ভাঙ্গলে কী পাওয়া যায়?
উত্তর:একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু।