লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় কৃষকরা আমন চাষে মাঠে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে এবারে ১১ হাজার ৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য উপজেলার মতো লোহাগাড়ায় স্বল্পজীবনকালের আমনের চেয়ে লম্বা জীবনকালের আমন চাষ বেশি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার প্রায় সব জমিতে আমন চাষ হয়। কৃষি বিভাগ উপজেলায় স্বল্পজীবনকালের আমন ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চেষ্টা করছে। যাতে পরবর্তী সময়ে রবিসহ অন্যান্য ফসল চাষ বৃদ্ধির মাধ্যমে শস্যনিবিড়তা বাড়ে।