কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
করোনার কারণে চরম বিপাকে পড়েছেন কালাইয়ের দুগ্ধ খামারিরা। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ দোকান বন্ধ এবং হাটবাজারে লোকজনের চলাচল কমে যাওয়ায় দুধ বিক্রি করতে পারছেন না খামারিরা। ফলে উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতিদিন হাজার হাজার লিটার গরুর দুধ সস্তায় বিক্রি হচ্ছে। উপজেলার মাত্রাই গ্রামের পসানারপাড়ার খামারি মো. আফজাল বলেন, বর্তমান বাজারে ২০ থেকে ২২ টাকা লিটার দুধ বিক্রি করছি, যা দিয়ে গরুর খাবারও কিনতে পারছি না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব বলেন, বর্তমান পরিস্থিতি কারো অনুকূলে নেই। এ অবস্থায় খামারিদের উত্পাদিত দুধ বিক্রির ক্রেতা সংকট সৃষ্টি হয়েছে।