চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদের ওপর এবার গ্রামবাসীর উদ্যোগে নির্মাণ করা হচ্ছে বাঁশের সেতু। ইতিমধ্যে বেশির ভাগ কাজ হয়ে গেছে। চাটমোহর পৌরসভার সঙ্গে বিলচলন ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান চাটমোহর নতুন বাজার খেয়াঘাটে এ সেতুটি নির্মাণ হচ্ছে। পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেনের আর্থিক সহায়তা এবং গ্রামবাসীর উদ্যোগে বড়াল নদের নতুন বাজার খেয়াঘাটে নির্মিত হচ্ছে বাঁশের চারাটের সেতুটি। চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, এখানে ব্রিজটি নির্মাণ যথাসময়ে হলে অসুবিধা হতো না। সবাইকে যাতায়াত করতে হবে। তাই নিজেরাই এখন বাঁশ দিয়ে সেতু নির্মাণ করছি।