গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিরল বন্যপ্রাণী তক্ষক অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান শহরের উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর পাড়ের বাগানে তক্ষকটি অবমুক্ত করেন। এ সময় গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বন বিভাগের পদস্থ কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল বুধবার বিকালে সদর উপজেলার বেদভিটা গ্রামে অভিযান চালিয়ে একটি তক্ষক ও তিনটি প্রাচীন মুদ্রাসহ চার চোরাকারবারিকে আটক করে। আলামতসহ র্যাব-৮ আটকদের বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।