শিক্ষার্থীদের পৌঁছে দিতে ইবির বাস সার্ভিস

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

লকডাউনে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার প্রথম দিন সকালে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে পাঁচটি বাস ছেড়ে যায়। গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের আগে পরিচয়পত্র দেখে স্বাস্থ্যবিধি মেনে একে একে শিক্ষার্থীদের বাসে ওঠানো হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাস থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটি এবং খুলনা বিভাগের শিক্ষার্থীদের জন্য দুটি বাস ছেড়ে গেছে শুক্রবার। এছাড়া দ্বিতীয় দিন রংপুর ও রাজশাহী রুটে আরো পাঁচ-ছয়টি বাস ছেড়ে যাবে।