বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ‘কারাগারে রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সুভাষ সিংহ রায়। ভার্চুয়াল এই সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক সুপ্রভাত হালদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিএসসির পরিচালক ড. খোরশেদ আলম। সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাঙালি জাতির জন্য গর্বের। আর বর্তমান সময়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে উন্নয়ন ও নেতৃত্বের রোল মডেল হিসেবে পরিচিত; যা আমাদের জন্য গর্বের।