হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার করচা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ৬টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের রিপন বৈষ্ণব (২৮) ও কবীরপুর গ্রামের বাবুল বৈষ্ণব (৪০)। বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বজ্রপাতে প্রাণহানি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বানিয়াচঙ্গ থানা সূত্রে জানা যায়, এদিন ভোরে নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন ও নিশিকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল করচা হাওরে মাছ ধরতে যায়। সকাল ৬টার দিকে হঠাত্ বজ পাতে তারা ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে বানিয়াচঙ্গ থানার ওসি এমরান হোসেন জানান, এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।