স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো—উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার আলম মিয়ার ছেলে রাব্বী (২০), ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯), রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে আরেফীন (৩০) ও তার ছোট ভাই নিশাদ (২০)। জানা গেছে, গত মঙ্গলবার বিকালে রাব্বী ঐ গৃহবধূকে ফোনে ডেকে এনে সেসহ তার বন্ধুরা ধর্ষণ করে এবং এ ঘটনার ভিডিও ধারণ করে। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের গ্রেফতারে অভিযান চলছে।