হাতিয়ার মেঘনায় গলদা চিংড়ির পোনা জব্দ

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার মেঘনা উপকূলীয় আজমার খাল এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ পিস গলদা চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময়  ব্যবসায়ীরা পালিয়ে যায়। কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুত্ফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাতিয়া উপজেলা মত্স্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত গলদা চিংড়ি পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি উপজেলা মত্স্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।