চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. খোকন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। চাটখিল পৌর শহরের সুন্দরপুর টুকুন গাজী ফলোয়ান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন ঐ বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খোকন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ আটটি মামলা রয়েছে। খোকনকে শুক্রবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।