ঝিনুকের ৪ নাটক, অতঃপর...

 বিনোদন রিপোর্ট

 

ঝিনাইদহের মেয়ে ঝিনুক। এরই ভেতরে বেশ ক’টি নাটকে কাজ করেছেন। জেলা-বিভাগীয় পর্যায়ে এবং কলেজ-ইউনির্ভার্সিটি জীবনে নেচে-গেয়ে অর্জন করেছেন বেশ কয়েকটি সনদ। পরিবারের চোখ ফাঁকি দিয়ে চলে যেতেন ঝিনাইদহের শিল্পকলা থিয়েটারে। অভিনয়ের নেশায় এরইমধ্যে কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন বহুমুখী ঝিনুক। সকলের চোখ ফাঁকি দিয়ে ৪টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে একটি প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ে। শিল্পকলার প্রতি নেশাগস্ত ঝিনুক বলেন, ‘আমি আমার লক্ষ্যে ভীষণ স্থির। তাই মনে-প্রাণে অভিনয়কে ভালোবেসেছি। একদিন আমার কাজ, আমার নাটক নিয়ে বাবা-মা গর্ব করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই সংকল্পেই পথ চলছি।’