প্রিমিয়ার ফুটবল চলবে ঈদের আগ পর্যন্ত

প্রিমিয়ার ফুটবল লিগের খেলা করেনার মধ্যেই চলছে। ঈদের আগ পর্যন্ত খেলা হবে। প্রতিদিন দুটি করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে। আজ মোহামেডান ও উত্তর বারিধারা বিকাল সাড়ে ৪টায়। রহমতগঞ্জ ও পুলিশ সন্ধ্যা পৌনে ৭টায়। ঈদের আগে আবাহনীর শেষ খেলা রবিবার। এখনও দর্শক প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

পয়েন্ট টেবিলে এখনও সবার উপরে রয়েছে বসুন্ধরা কিংস। ১৭ খেলায় ৪৯ পয়েন্ট, আবাহনীর পয়েন্ট ১৭ খেলায় ৩৬, শেখ জামাল ১৬ খেলায় ৩৫। চর নম্বরে রয়েছে মোহামেডান। ১৭ খেলায় ২৯ পয়েন্ট। টেবিলের তলানিতে রয়েছে আরামবাগ। ১৬ খেলায় মাত্র ৫ পয়েন্ট। তার উপরে আছে ব্রাদার্স, ১৬ খেলায় ৬ পয়েন্ট। বৃস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। এই ম্যাচে আহত সাইফের ডিফেন্ডার রিয়াজুল রাফি। মাথায় আঘাত পেয়ে সাতটি সেলাই পড়েছে।