স্টাফ রির্পোটার, রংপুর
রংপুরের মিঠাপুকুরে ক্ষুদ্র নৃগোষ্টী ও দলিত পরিবারের নিম্নআয়ের ১১‘শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডপস। প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ও নিম্নআয়ের এসব পরিবার ত্রাণ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন। গতকাল শুক্রবার দুপুরে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসডিসির অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, এনজিও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডপস’র নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, আদিবাসী নেতা বাবলু লাল মার্ডি, উত্পল মিনজ।