বরিশালে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল অফিস

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকার ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বরিশাল সিটি করপোরেশরেন জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে কয়েক শ দোকান অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে।

শুক্রবার সেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে সিটি করপোরেশনের শতাধিক কর্মী ও বুলডোজার ব্যবহার করা হয়।