সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা, সকাল ১১টায় কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ও মরহুমের সুযোগ্য পুত্র আলহাজ ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।