চট্টগ্রামে ভুয়া চিকিত্সক গ্রেফতার

নগরীর পাহাড়তলি থানার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রামজীবন সাহা প্রকাশ আর জে সাহা নামে এক ভুয়া চিকিত্সককে গ্রেফতার করার কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আর জে সাহা ডাক্তার পরিচয়ে ঐ এলাকায় দীর্ঘদিন ধরে চিকিত্সাসেবা দিয়ে আসছিলেন।  জিজ্ঞাসাবাদে কথিত ঐ ডাক্তার কোনো ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারেননি। এ সময় তার কাছ থেকে ডাক্তারি প্যাড ও বিপি মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পাহাড়তলি থানায় মামলা হয়েছে।