চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ছাত্রীনিবাসের কক্ষ থেকে সোনিয়া দাশ নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘ ছাত্রীনিবাসের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোনিয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে। সে প্রবর্তক বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
শুক্রবার ভোরে প্রবর্তক কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ভবনের পঞ্চম তলার পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।