দুই বোনকে গণধর্ষণের মামলায় ৫ আসামির যাবজ্জীবন

গত ২০১০ সালের ৮ মে সোনারগাঁ চাচার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হন দুই বোন। এই মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষনা করেন। 

রায়ে সাজাপ্রাপ্তরা হলেন, সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁ এলাকার মৃত হযরত আলীর ছেলে শাহ আলম, একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল ও হাবিবুল্লার ছেলে জিয়া। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন এ মামলার আরেক আসামি মঙ্গলেরগাঁয়ের হাকিম মিয়ার ছেলে নজরুল ইসলাম হোমা। 

আরো পড়ুন: বালিকাকে উত্যক্ত করার অভিযোগে মোরগ গ্রেফতার

নারায়ণগঞ্জ আদালতের পিপি রকিব উদ্দিন জানান, লালমনিরহাট থেকে দুই বোন সপরিবারে সোনারগাঁয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

ইত্তেফাক/অনি