কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ফিপ্রেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) পুরস্কার জিতলো রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘ড্রাইভ মাই কার’। বিশ্বের নানান প্রান্তের চলচ্চিত্র-সমালোচকদের বিচারে মূল প্রতিযোগিতা বিভাগ থেকে এই পুরস্কার জিতেছে জাপানের ছবিটি।
পালে দে ফেস্টিভাল ভবনের ক্যাফে দে পামে আজ (১৭ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টায় ফিপ্রেসকি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একই আয়োজনে ইকোনমিকাল জুরি পুরস্কার জিতেছে ‘ড্রাইভ মাই কার’ । স্বর্ণ পাম জয়ের ক্ষেত্রে এই সাফল্যকে এশিয়ার জন্য আশা হিসেবে দেখা হচ্ছে।
এবারের ফিপরেস্কিতে আঁ সার্তে রিগা বিভাগের ছবিগুলোর মধ্য থেকে সেরা হয়েছে লরা বান্দেলের ‘অ্যা ওয়ার্ল্ড’ ।
ডিরেক্টর'স ফোর্টনাইট ও ক্রিটিকস উইক থেকে সেরা হয়েছে মিসরের ওমর আল জোহাইরির ‘ফিদারস’ ।
ইত্তেফাক/জেএইচ