টেকনোগ্রাম প্লিয়াদিশ গ্রুপ এ 4IR প্রযুক্তি সুবিধা সম্বলিত কনস্ট্রাকশন ইআরপি বাস্তবায়ন করবে

 

দেশের অন্যতম বাংলাদেশ জাপান যৌথ  বিনিয়োগকারী কনস্ট্রাকশন গ্রুপ অফ কোমপানিজ প্লিয়াদিশ গ্রুপ তাদের কাজে আরো বেশি গতিশীলতা ও কর্মদক্ষতা  আনতে টেকনোগ্রাম  লিমিটেড এর সাথে চতুথ শিল্প বিপ্লব প্রযুক্তি সুবিধা সম্বলিত কনস্ট্রাকশন ইআরপি  বাস্তবায়নের মাধ্যমে অটোমেশনের  উদ্যোগ গ্রহণ করেছে। গত ১৫ জুলাই প্লিয়াদিশ গ্রুপ বাংলাদেশ কার্যালয়ে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় । প্লিয়াদিশ গ্রুপ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপ চেয়ারম্যান জুবায়ের আখতার চৌধুরী রনি এবং টেককনোগ্রাম লিমিটেডের পক্ষে  চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও  আহমেদুল ইসলাম বাবু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই কনস্ট্রাকশন ইআরপি বাস্তবায়নের মাধ্যমে প্লিয়াদিশ গ্রুপ বাংলাদেশে তাদের কনস্ট্রাকশন কাজগুলো আরো বেশি স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে সমপন্ন  করতে পারবে।