চিতলমারীতে পাট চাষে আগ্রহ বাড়ছে

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাজারদর ভালো থাকায় চিলতমারীর চাষিরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে এলাকার বিভিন্ন আবাদি-অনাবাদি জমিতে পাট চাষ করেছেন তারা। সরজমিনে উপজেলার বলেশ্বর ও মধুমতি নদীর জেগে ওঠা চরের জমিতে ধান, সবজি, আখ চাষের পাশাপাশি ব্যাপকভাবে পাটের খেত দেখা যায়। পাটচাষি সুবল কীর্ত্তুনিয়া, নিখিল মজুমদার, স্বপন মজুমদারসহ একাধিক চাষি জানান, বর্তমানে বাজারে প্রতি মণ পাট ৭-৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, চলতি বছর উপজেলায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।