মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ঈদে যানজট নিরসন, যাত্রীদের সেবা এবং নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম। টাঙ্গাইলের এডিশনাল এএসপি (কন্ট্রোল রুম) মি. জয়পদ পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মি. দীপংকর ঘোষ (মির্জাপুর সার্কেল) ও মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি ইনচার্জ মো. আজিজুল হক জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম ও সাব কন্ট্রোল রুম বসানো হয়েছে। যানজট নিরসনে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন চলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম। এতে মহাসড়কে কোনো যানজট থাকবে না।