হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে স্কুল সংযোগ সড়ক প্রকল্পের দুইটি সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ঠিকাদার সড়ক খনন করে দুই ধারে ইটের গাঁথুনি দিয়ে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে। ফলে সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঠিকাদার শফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সড়কের কাজ করতে পারছি না। উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হক জানান, ঠিকাদারকে একাধিকবার কাজ শেষ করার জন্য বলা হলেও তিনি কাজ নিয়ে গড়িমসি করছেন। উপজেলা প্রকৌশলী মো. জোনায়েত আলম জানান, চুক্তি অনুযায়ী সংযোগ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় চুক্তি বাতিলের জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।