নষ্ট হচ্ছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্স

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

হাওরপাড়ের লোকজনের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। উপজেলার শনি হাওরপাড়ের কৃষক সেলিম আখঞ্জী বলেন, নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়ার পর থেকেই বছরের পর বছর কখনো নদীতে, কখনো পুকুরে, কখনো বা নদীর পাড়ে শুকনা জায়গায় দেখে আসছি। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। এজন্য অনেক কিছুই আমার অজানা। নৌ-অ্যাম্বুলেন্সটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।