দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে ১৫ লাখ ৩০ হাজার চিংড়ির মাছের পোনা জব্দ করে পায়রা নদীতে অবমুক্ত করেছে র্যাব-০৮-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় জড়িত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-০৮-এর লে. কমান্ডার এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা মত্স কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার উপস্থিতিতে উপজেলার পাগলার মোর এলাকায় একটি ট্রাক থেকে মাছের পোনাগুলো জব্দ করা হয়। মাছের পোনাগুলো ভোলা থেকে ৫১টি ড্রামে কালাইয়া-দুমকি হয়ে বাগেরহাট যাচ্ছিল। এ সময় আটক ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ট্রাকচালককে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।