ইত্তেফাক রিপোর্ট
করোনায় আক্রান্ত রোগীদের জন্য সব হাসপাতালে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স-সেবা চালু করেছে আকিজ বেকার্স লিমিটেড প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’-এর ‘করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইন’। পাঠাও অ্যাপের মাধ্যমে ‘পাঠাও হেলথ’ সার্ভিস এবং অ্যাপের হোমপেজের অ্যাপ কার্ড ব্যবহার করে করোনা রোগীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
গতকাল স্থানীয় একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। আরো উপস্থিত ছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, পাঠাও লিমিটেডের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ এবং আকিজ বেকার্স লিমিটেডের পরিচালক এস কে জামিল উদ্দিন প্রমুখ।