বৃক্ষ নিধন রোধে চাই কঠোর পদক্ষেপ

গাছ আমাদের পরিবেশ বন্ধু। প্রতিটি বৃক্ষ প্রতিনিয়ত আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। কিন্তু এই পরিবেশ ভোগ করে ওঠা কিছু সংখ্যক মানুষ সেই বৃক্ষের ওপর অত্যাচার করছে। সম্প্রতি দেখা যাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ব্যবসার নামে বড় বড় গাছ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। বিশেষ করে গ্রামে এটি বেশ লক্ষণীয়। তারা গাছের মালিককে টাকার লোভে ফেলে কেটে নিচ্ছে বড় বড় সব গাছ। যা চড়া দামে বিক্রি করছে। ফলে প্রতিনিয়ত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দেশের জন্য চরম হুমকিস্বরূপ। এখনি সচেতন না হলে কোনো একসময় হয়তো বড় বড় এইসব গাছ আর খুঁজে পাওয়া যাবে না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূইয়া

শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী