ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রগতি ইনসিওরেন্সের চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫২ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়। জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ১১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২ দশমিক ০৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১ দশমিক ০৬ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৪৭ টাকায়।