মাদারগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামে মুক্তার হোসেন (৫৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুক্তার হোসেনের ছোট ভাই কলেজশিক্ষক মুহাম্মদ আলী ও পুলিশ জানান, গত শুক্রবার বিকালে চর গোপালপুর গ্রামে ফুটবল খেলা শেষে লোকজন মুক্তার হোসেনের বাড়ির পাশ দিয়ে হইহুল্লোড় করে অশ্লীল স্লোগান দিয়ে যাওয়ার সময় মুক্তার হোসেন এর প্রতিবাদ করে।

এই ঘটনার জের ধরে ঐ গ্রামের আলী আকবর মেম্বারের নেতৃত্বে তার ভাই সোলাইমান ও কালা ভল্লা ও তার ছেলেরা মুক্তারের ওপর হামলা করে এক পর্যায়ে তারা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।