বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, দুই অঙ্কের প্রবৃদ্ধির হার অর্জন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন, এসডিজি বাস্তবায়ন এবং একটি উচ্চ আয়ের অর্থনীতিতে উন্নীত হওয়ার মতো সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করতে হলে বাংলাদেশে জন-বান্ধব ও আরও কার্যকর জনপ্রশাসন নিশ্চিত করতে হবে। আর সে জন্য জনপ্রশাসনে চাই গুণমানের নেতৃত্ব।
মঙ্গলবার সাভারে বিপিএটিসিতে অ্যাডভান্সড কোর্স ফর অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডেভেলপমেন্টের জন্য নেতৃত্ব বিষয়ক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।
আরো পড়ুন: ২৩৮ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র ২ জন
ড. আতিউর আরো বলেন, উচ্চাভিলাষী সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য এমন নেতৃত্ব চাই যারা অন্যদেরকে উৎসাহিত করতে পারবেন এবং গতানুগতিকতার বাইরে গিয়ে ভাবতে পারবেন।
ইত্তেফাক/অনি