এই ঈদে রাজু আলীম

 বিনোদন রিপোর্ট

 

শোবিজের নানা অঙ্গনে বিচরণ কবি রাজু আলীমের। এবারের ঈদে একাধিক কাজ নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। এর ভেতরে সৈয়দ সালাউদ্দিন জাকীর টেলিছবি ‘মনের আড়ালে মনে’ অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, মৌ, গাজী নূর, নাজিবা বাশার প্রমুখ। টেলিছবিটি প্রচারিত হবে ঈদের দিন চ্যানেল আইয়ে। এছাড়া ঈদের আগের দিন প্রচার হবে রেজানুর রহমানের বিশেষ নাটক ‘করোনাকালের ভালোবাসা’। এই নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সুমনা সোমা। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, মোহাম্মদ বারী প্রমুখ। এছাড়াও ঈদে একটি বিশেষ চমক নিয়ে আসছেন তিনি। ঈদের দিন রাত ৮টায় চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে প্রচার হবে হুমায়ূন আহমেদ স্মরণে তার গল্প অবলম্বনে রাজু আলীমের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ টিভি চলচ্চিত্র ‘রূপার জন্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, টয়া, ইশানা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। রাজু আলীমকে ঘিরে যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর এম টেলিভিশনে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠান ‘গ্রেট রাজু আলীম’।