বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালে আরটিপিসিআর মেশিন ও ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা। এর আগে জেলার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠিয়ে করোনা শনাক্ত করা হতো। এ বিষয়ে তিনি জানান, করোনা শনাক্তে পিসিআর ল্যাবের সরকারি অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেছে। হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য হাসপাতালের পাশে একটি আধা পাকা ভবন প্রস্তুত করা হচ্ছে। ল্যাব স্থাপন ও কর্মী প্রশিক্ষণের কাজ শেষ করে নমুনা পরীক্ষা শুরু হবে।