মিঠাপুকুরে পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে পুকুরের পানিতে ডুবে হাসান ও হোসাইন নামের ৯ বছর বয়সি দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ও হোসাইন ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, যমজ দুই শিশু হাসান ও হোসাইন বাড়ির পাশে পুকুরের ধারে নৌকায় চড়ে খেলছিল। এ সময় হঠাত্ পানিতে পড়ে যায় হাসান। তাকে বাঁচাতে গেলে ভাই হোসাইনও পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে দুই জনেরই মৃত্যু হয়। কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।