কোরবানির পশুর বর্জ্য নিষ্কাশনে প্রয়োজন ভ্রাম্যমাণ ডাস্টবিন

কোরবানি পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আমাদের জানা থাকা প্রয়োজন, এ বর্জ্যের মাধ্যমে আশেপাশে দুর্গন্ধ ছড়ায়, যা পরিবেশকে মারাত্মকভাবে অস্বাভাবিক করে তোলে। রোগব্যাধিরও সৃষ্টি করে। তাই পরিবেশকে স্বাভাবিক রাখতে, নিজেকে ও সবাইকে সুস্থ রাখতে নিজ দায়িত্বে কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। জনপ্রতিনিধিরা এখানে বিশাল ভূমিকা রাখতে পারেন। তাঁদের একটি উদ্যোগ হতে পারে এ সমস্যার বড় সমাধান। তাঁরা নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ ডাস্টবিনের ব্যবস্থা করতে পারেন। যা কোরবানি ঈদের দিন পাড়ার বা মহল্লার বিভিন্ন পয়েন্টে থাকবে, মানুষজন ওখানে বর্জ্য ফেলবে। জনপ্রতিনিধি নিজ তত্ত্বাবধানে তা উঠিয়ে নেবে ও নির্দিষ্ট স্থানে জমা করবে। এটি হলে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা গোছালো হবে, সাধারণ মানুষও অনায়াসেই বর্জ্য ফেলবে ও পরিবেশদূষণও রোধ হবে। আর আমরাও ভালো থাকব।

এম. নাজমুল হক চৌধুরী

শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা