মোহাম্মদ শামসুল ইসলাম আগামী তিন বছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিনি এ প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এবি ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে তার কর্মজীবন শুরু হয়। —প্রেস বিজ্ঞপ্তি