বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ঢাকা মেডিক্যাল কলেজের ব্যাচ ‘কে’ ৩৭-এর ফার্স্টবয় ছিলেন এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় সংগঠন সন্ধানীর সভাপতি ছিলেন। হাফিজ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা স্টেট জি কার্ডিওলজির অধ্যাপক। তার স্ত্রী ডা. সেলিনা পারভিন শেলী নিউরোলজিস্ট। হাফিজ ও শেলী তাদের বন্ধু নেভাদার সিনেটর করটেজ মাস্তোর সহায়তায় বাংলাদেশের জন্য ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠাতে সক্ষম হয়েছেন এবং আরো ৩০ লাখ ডোজ টিকার ব্যবস্থা করেছেন। তাদের সঙ্গে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের দুই বন্ধু বীর মুক্তিযোদ্ধা ও শহিদ অধ্যাপক ডা. সামসুদ্দিন আহমেদের পুত্র ফিলাডেলফিয়ার নেফ্রোলজির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও নিউ ইয়র্কের ডা. মাসুদসহ আরো অনেকে সহায়তা করেছেন